
জুমবাংলা ডেস্ক : গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী শনিবার ( ৯ অক্টোবর) ও রোববার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য ৯ অক্টোবর দুপুর ২টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা এবং ১০ অক্টোবর সকাল ৯টা হতে বিকেলে ৫টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে, এস এম মালেক রোড, টানবাজার এবং নারায়ণগঞ্জ এলাকা সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশে পাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


