স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে প্রিয়জনের হাত ধরে ঘুরতে দেখা গেল ভারতের সাবেক টেনিস তারকাকে। তবে সেই প্রিয় মানুষ আর কেউ নয়, সানিয়ার পুত্র ইজ়হান। দুবাইয়ের এক শপিং মলে সানিয়ার ছেলের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবেক টেনিস তারকার বোন অনম মির্জ়া। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

Sania-Mirza

Advertisement

পরিবারের সঙ্গে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন সানিয়া। দুবাইয়ে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন তিনি। সে রকমই একটি ভিডিও দেখা গিয়েছে, দুবাইয়ের একটি শপিং মলে পুত্র ইজ়হানের হাত ধরে হাঁটছেন সানিয়া। সঙ্গে রয়েছেন বোন অনম এবং তার কন্যা। সানিয়ার এক হাতে পুত্রের হাত ধরা। অন্য হাত দিয়ে বোনের হাত ধরে রেখেছেন। নেপথ্যে বলিউড গান ‘তু হ্যায় তো’ বাজছে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এ ছাড়া পুত্রের ফুটবল খেলার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া। সানিয়ার দুবাইয়ের ছবি-ভিডিও গুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

লাউতারো ’ব্যালন ডি’অর বেশি প্রাপ্য: মেসি

২০১০ সালে সাবেক পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয়েছিল সানিয়ার। তাদের বিচ্ছেদও হয়ে গিয়েছে। তারপর থেকেই নতুন করে চর্চায় রয়েছেন সানিয়া। সেই আবহে গুজব ছড়িয়েছিল, দ্বিতীয় বিয়ে করতে পারেন সানিয়া। তবে তা গুজবের স্তরেই রয়ে গিয়েছে। বিষয়টিকে পাত্তা দেননি সানিয়াও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.