
এই দুর্দান্ত জয়ের কৃতিত্বটা ব্যাটসম্যান মুশফিককেই দিলেন রোহিত শর্মা । ব্যাট হাতে দুর্দান্ত মুশফিক, ভারতের বিপক্ষে সেই ১ রানের পরাজয়ের গ্লানি দূর করলেন বিশ্বস্ত হাতে। তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। সাথে দীর্ঘদিন পর রান পেয়েও শেষটা ভাল করতে পারেনি সৌম্য। ৩৫ বলে ৩৯ রান করে বোল্ড হয় খলিলের বলে। এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক। ব্যক্তিগত ৩৮ রানে সহজ জীবন পায় মুশফিক।
ওপেনিংয়ে লিটন সুবিধা করতে পারেনি। নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মাত্র ৭ রান দিয়ে। তবে আরেক ওপেনার অভিষিক্ত নাইম শেখ খেলেছেন মনোযোগ দিয়ে। ২৬ রান করে আশা জাগিয়েও ফেরেন সাজঘরে। নাইম শেখের বিদায়ের পর পঞ্চাশোর্ধ জুটি গড়ে সৌম্য-মুশফিক। মূলত এই জুটিতেই জয়ের ভিত পায় বাংলাদেশ।
ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছে ওয়াশিংটন, চাহাল এবং খলিল। বাংলাদেশের হয়ে বল হাতে সবথেকে বড় উজ্জ্বল ছিলেন আফিফ। সাথে দারুণ প্রত্যাবর্তন করেছেন আল আমিন হোসেন। টি-টুয়েন্টি ক্রিকেটের হাজারতম ম্যাচটা বাংলাদেশ করে নিল নিজের করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



