
রোববার ডিএসসিসিতে অফিসের প্রথম দিনেই এমন ব্যবস্থা নিলেন তিনি।
চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান। এ দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান চাকরিচ্যুতের বিষয়টি স্বীকার করে বলেন, আজকে অফিসে যাওয়ার পর অফিসিয়ালি আমাকে বলা হয়েছে। এর বেশি কিছু জানাতে চাননি তিনি।
তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন মোতাবেক কর্পোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।
এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



