Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন দুর্নীতিবাজ যে দলের হোক, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে- এটা নিশ্চিত করতে হবে।

আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন আয়োজিত অনুষ্ঠানে এক পূর্বধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।

আর্থ-সামাজিকসহ প্রতিটি খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন দুর্নীতি আর উন্নয়ন একসাথে চলতে পারে না।

রাষ্ট্রপ্রধান মনে করেন দুর্নীতি সমাজে বৈষম্যের সৃষ্টি করে এবং অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নকে বাধগ্রস্ত করে। তিনি দুর্নীতি দমনে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন।

আবদুল হামিদ বলেন, দুর্নীতিবাজ, ঘুষখোরদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

দুর্নীতি দমনে আরো কার্যকর ও সাহসী পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন আব্দুল্লাহ, কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং মো. জহুরুল হক বক্তব্য রাখেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.