Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home টপ নিউজ ​দুর্বল আইরিশ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়
খেলাধুলা

​দুর্বল আইরিশ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়

By Shamim Rezaমে 9, 2019Updated:মে 9, 20193 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক : দুর্বল আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের ছন্নছাড়া ব্যাটিং। শক্তিশালী বাংলাদেশ দলের বিপক্ষে ৩০৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশ যুব দল। টার্গেট তাড়া করতে নেমে ৯৭ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ দল।

আইরিশ যুব দলের বিপক্ষে ইনিংসের শুরু থেকেই সাবধানি ব্যাটিং করে বাংলাদেশ দল। উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৫৬ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

এরপর শূন্য রানের ব্যবধানে ফেরেন দুই ওপেনার। শেন গেটকেটের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ২১ রান করেন তামিম।

পিটার চেজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়নের পথ ধরেন অন্য ওপেনার লিটন কুমার দাস। তার আগে ৩৯ বলে ২৬ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এই ধকল সামলিয়ে ওঠার আগেই ফের বিপদে পড়েন মুশফিকুর রহিম। দলীয় ৮২ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ২৯ বলে মাত্র ১১ রান করেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এরপর ইনিংস মেরামত করার আগেই ফিরে যান মোহাম্মদ মিঠুন। সিমি সিংয়ের শিকারে পরিণত হওয়ার আগে ১৪ বলে ১৩ রান করেন জাতীয় দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

রবিবার আয়ারল্যান্ডের দ্যা হিলস ক্রিকেট মাঠে ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক হ্যারি টেক্টর। প্রথমে ব্যাটিংয়ে নামা আইরিশদের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল হোসেন। তার গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন ওপেনার জ্যাক ট্যাক্টর। তার আগে ২৫ বলে ১৫ রান করেন তিনি।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জেমস শ্যাননকে দলীয় ৭৯ রানে সাজঘরে ফেরান বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের তৃতীয় ওভারে জেমস শ্যাননকে আউট করেন সাকিব আল হাসান। সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ২৫ বলে ১৮ রান করা শ্যানন।

তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন জেমস ম্যাককলাম ও সিমি সিং। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন রুবেল হোসেন। রুবেল হোসেনের গতির শিকার হওয়ার আগে ১০৯ বলে ১৫টি চার ও এক ছক্কায় ১০২ রান করেন ম্যাককলাম।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন আয়ারল্যান্ড ‘এ’ দলের ওপেনার জেমস ম্যাককলাম। সময়ের ব্যবধানে ভয়ঙ্কর হয়ে ওঠা আইরিশ এই ওপেনারকে সাজঘরে ফেরান রুবেল হোসেন। অবশ্য তার আগে সেঞ্চুরি করেন ম্যাককলাম।

তাসকিন আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৯৫ বলে ৯১ রান করেন সিমি সিং। এছাড়া টাইরন কেন অপরাজিত ২৭ রান করেন।

বাংলাদেশ দলের হয়ে একাই তিন উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। এছাড়া সাকিব আল হাসান, ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড এ দল: ৫০ ওভারে ৩০৭/৮ (ম্যাককলাম ১০২, সিমি সিং ৯৫; তাসকিন ৩/৬৬, রুবেল ২/৬৩, সাকিব ১/৩০, মিরাজ ১/৪৪, রেজা ১/৬৬)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

জুন 12, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
Latest News
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa