
শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য দিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
‘ও কিন্তু আমাদের পরিকল্পনায় ছিল। কিন্তু বিপিএলে ক্যাচ ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। চোটের যে ধরণ, তা সেরে উঠতে সপ্তাহ দুয়েক সময় লাগবে। টি-টোয়েন্টি সিরিজটি ও খেলতে পারছে না। এ কারণেই দলে রাখি নি।’
গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজেরও প্রায় কাছাকাছি বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছিল ইমরুলকে। লঙ্কানদের বিপক্ষে মূল স্কোয়াডে ডাক পেলেও সদ্য ভূমিষ্ট সন্তান অসুস্থ হয়ে পড়লে তার পাশে থাকতে সফর বাতিল করতে হয়েছিল।
জাতীয় দলের জার্সি গায়ে ইমরুল কায়েস সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১০ ও ৬ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



