জুমবাংলা ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।দেড় লাখ টাকা বেতনে বিদ্যুৎ কোম্পানিতে চাকরি

পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট), ১টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ডিজিএম/সমপদ) অন্তত পাঁচ বছরের এবং কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রজেক্ট/প্ল্যানিং অ্যান্ড ডিজাইন/প্রকিউরমেন্ট/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ১৮ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৬০ বছর হতে পারবে। নিয়োগ প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক হবে। তবে ৬২ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়াও আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল-৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা-১০০০ বরাবার আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: অফিস চলাকালীন আগামী ১৮ মার্চের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.