Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের গণমাধ্যমকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ইতিবাচক দিক বহির্বিশ্বে তুলে ধরতে হবে, দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার মধ্যে কোনো কৃতিত্ব নেই।

রবিবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার ফোরাম আয়োজিত ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর বাইরের দেশের গণমাধ্যম যত বড় করে প্রকাশ করে তার চেয়ে কয়েকগুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আন্তর্জাতিক কোনো ভুঁইফোড় সংগঠন বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর করলে দেশীয় গণমাধ্যম সেটি ফলাও করে প্রচার করে। তিনি বলেন, সংবাদ অবশ্যই প্রকাশ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেটি যেন নেতিবাচক প্রভাব না ফেলে।

বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, তাদের দলের নেতা বিদেশে থেকে পেইড এজেন্টের মাধ্যমে দেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়। আর দেশের মানুষ সেটি দেখে বিভ্রান্ত হয়। এগুলোর বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমকে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, তারা পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছিল, করোনার টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন আবার শুরু করেছে ভারতীয় পণ্য বর্জন। অথচ তারাই করোনার টিকা নিয়ে সুস্থ থেকেছে আবার তারাই সন্ধ্যায় ভারতীয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানিয়ে খায়, রাতে ভারত থেকে আসা গরুর মাংস খায় এবং বউদের ভারতীয় শাড়ি পরায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা অবশ্যই হবে। তবে সেট যদি দেশবিধ্বংসী সমালোচনা হয়, সেটি আমাদের কাম্য নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমসহ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা।

রাতেই ভারত থেকে আসবে পেঁয়াজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.