জুমবাংলা ডেস্ক : দেশজুড়ে গত কিছুদিন ধরেই বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী ২৪ ঘণ্টায় এই পরিমাণ না কমে উল্টো ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভারী বর্ষণের বিষয়ে সতর্কবাণী জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আবদুর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংমিশ্রণের ফলে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৬ জুন বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ভারী বর্ষণ বলতে সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিমি এবং অতি ভারী বর্ষণ বলতে ২৪ ঘণ্টায় ৮৯ মিমি বা তার বেশি বর্ষণকে বোঝায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে আগামী দু-একদিন গরম, আবার কোথাও বজ্রসহ বৃষ্টি হবে। তবে ৮ জুনের দিকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পেরিয়ে যাবে। এরপর বৃষ্টির প্রবণতা বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


