Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশব্যাপী এক কোটি মাস্ক দেবে এফবিসিসিআই
জাতীয়

দেশব্যাপী এক কোটি মাস্ক দেবে এফবিসিসিআই

By Saiful IslamJuly 16, 20212 Mins Read

দেশব্যাপী এক কোটি মাস্ক দেবে এফবিসিসিআই

Advertisement
জুমবাংলা ডেস্ক : করনো সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সারাদেশে এক কোটি ফেস মাস্ক বিতরণ করবে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। পাশাপাশি ২০০০ অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, ২০০ অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ এবং বিভিন্ন হাসপাতালরে সামনে অক্সিজেন বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে এফবিসিসিআই।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এতে অংশ নিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি মনোয়রা হাকিম আলী, বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার চেম্বার ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সহ-সভাপতি এম এ মোমেন, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক ও ই-কমার্স এসাসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি শমী কায়সার।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে আরও কিছু সময় লাগবে। এসময়ের মধ্যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলবে। এফবিসিসিআইয়ের এ কার্যক্রমের মাধ্যমে ‘মানুষ মানুষের জন্য’ এ বার্তা বয়ে আনবে। মানুষ উৎসাহিত হবে।

ব্যবসায়ীরা আজ মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা যেহেতু এখনও শতভাগ টিকার আওতায় আসিনি, তাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

তিনি জানান, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হলেই করোনা সংক্রমণ অনেকাংশে কমে আসবে; লকডাউনের মত অবস্থায় আমাদের যেতে হবে না। আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর অভাব রয়েছে। দেশের নিম্ন আয়ের মানুষের সহায়তা প্রদানে তিন হাজার ২০০ কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকজে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি বলেন, করোনাজনিত সংক্রমণ রোধকল্পে বাংলাদশে সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রণোদনা প্যাকজে ঘোষণা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

June 29, 2026
সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

June 29, 2026
Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

June 29, 2026

Latest News

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দীপু মনি

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকে

পে-স্কেল বাস্তবায়ন

পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বিদ্যুৎ উৎপাদন

সক্ষমতা সত্ত্বেও কেন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa