
আজ (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের এক হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর সারাদেশে অবরোধ পালিত হবে।
রিজভী আরও বলেন, সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ পালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



