Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা দেশি-বিদেশি গলফারদের নিয়ে যমুনা গ্রুপ কাপ গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
খেলাধুলা

দেশি-বিদেশি গলফারদের নিয়ে যমুনা গ্রুপ কাপ গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

By Hasan Majorনভেম্বর 21, 2021Updated:নভেম্বর 21, 20212 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: সাভার গলফ ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত ‘যমুনা গ্রুপ কাপ গলফ চ্যাম্পিয়নশিপ ২০২১’ গতকাল (২০ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। এদিন টুর্নামেন্টে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তিনদিন ব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মো. জহিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন পুরস্কার পেয়েছেন। পুরুষ সিনিয়র বিভাগে গ্রুপ ক্যাপ্টেন আবদুল গাফ্ফার, নারী বিভাগে জারাঙ্গীশ জাফরী, সুপার সিনিয়র বিভাগে কর্নেল আমিন, ভ্যাটার্ন বিভাগে এনামুল হক চৌধুরী এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন ওসামা মো. যাহী।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম ও তার সহধর্মিণী মাহনাজ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন— যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্লাহ সেলিম ও যমুনা গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবু তারিক জিয়া চৌধুরী।

যমুনা গ্রুপ কাপ গলফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাভার গলফ ক্লাবের ব্যালটিং কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আবু তারিক জিয়া চৌধুরী, যমুনা ইলেকট্রনিকস ও অটোমোবাইলসের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্লাহ সেলিম। এ সময় সাভার গলফ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম বলেন, ‘এ টুর্নামেন্টটিতে যমুনা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করার সুযোগ দেওয়ায় আমরা আনন্দিত। টুর্নামেন্টটির সফল আয়োজনের জন্য সাভার গলফ ক্লাবের সদস্য, টুর্নামেন্ট কমিটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিজয়ীদেরও অভিনন্দন। ভবিষ্যতে যমুনা গ্রুপ এরকম খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করতে ইচ্ছুক।’

সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, গলফের মতো ক্রীড়ায় পৃষ্ঠপোষকতা করার জন্য যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামকে ধন্যবাদ। মুজিববর্ষে প্রথম যমুনা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবাইকে স্বাগতম। এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দেশি-বিদেশি সব গলফার, সাভার গলফ ক্লাব এবং টুর্নামেন্ট কমিটির সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ।

মুজিববর্ষ প্রথম যমুনা গ্রুপ কাপ গলফ চ্যাম্পিয়নশিপে নারী, পুরুষ এবং জুনিয়র বিভাগে মোট ৩৩৫ জন গলফার অংশ নেন। এদের মধ্যে ৪৫ জন বিদেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

জুন 18, 2026
প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

জুন 18, 2026
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

জুন 18, 2026
Latest News
Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa