Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। ১৬ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই চিত্র প্রকাশ করে বিশ্ব জরিপ সংস্থা। তিনি বলেন, ‘বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে বিভিন্ন এনজিও।’

বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে হাস্যরসেরও সৃষ্টি হয়েছে। কেউ কেউ আবার তথ্যটিকে বাস্তবসম্মত মনে করছেন।

ঢাকা অপেরা নামের একটি পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটিরও বেশি। ১৯৯৭ সন পর্যন্ত জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি।’ ঢাকা অপেরার পোস্টটি শেয়ার করে আলোকচিত্রী সুদীপ্ত সালাম লিখেছেন, ‘রাস্তাঘাটে হাঁটলেই বুঝা যায়, জরিপ লাগে না।’

মিজান মাহমুদ রাজিব লিখেছেন, ‘কারা জানি জরিপ করছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি। ২০২১ সালে ছিল ১৬ কোটি। তাইলে এই ৫ বছর বাম্পার ফলন হইছে।’

সাজ্জাদ মুন্না লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি! বিদেশি তহবিল আসা বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকানো হয়েছিল।’

নাসরিন অভি লিখেছেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। তিনি বলেন, বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে।’

মাজহারুল ইসলাম লিখেছেন, ‘ভাবা যায়? কী সাংঘাতিক চিন্তার বিষয়। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে!’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.