
এর আগে ছয় সেট ট্রেন দেশে পৌঁছেছে।বাংলাদেশের মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট ট্রেন দিচ্ছে জাপান। এ জন্য মোট ব্যয় হচ্ছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা। দুই পাশে দু’টি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পাঁচ সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় সেট জাপান থেকে রওয়ানা হয়েছে। সেটি পৌঁছাতে পারে আগামী ১৬ জুন।
প্রায় ২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এমআরটি-৬ এ স্টেশন থাকবে ১৭টি। গত বছর করোনার কারণে প্রকল্পের কাজ ব্যহত হলেও এবার তা হচ্ছে না বলে জানিয়েছেন এম,এ,এন, ছিদ্দিক। তিনি গণমাধ্যমকে বলেছেন, করোনার এবারের ধরণটি মারাত্মক ছোঁয়াচে হওয়ার কারণে ১০০ জনের দলের পরিবর্তে ১০ জনের দল কাজ করছে। ২৪ ঘণ্টা কাজ চলছে। বড় বড় কাজগুলো রাতে। লকডাউনে বিমান চলাচল বন্ধ থাকলেও সমস্যা হচ্ছে না। কারণ, মেট্রোরেলের বিশেষজ্ঞরা আসছেন দুবাই ও সিঙ্গাপুর থেকে। এই দু’টি রুটে বিশেষ ফ্লাইট চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



