Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের যেসব এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ
জাতীয়

দেশের যেসব এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ

By Sibbir OsmanDecember 29, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশে তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্যে তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও আকাশে মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে নদীবন্দরকে কোন সতর্ক সংকেত দেখাতে হবে না।

দেশের যেসব এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস, সাগরে লঘুচাপ
ফাইল ছবি
Advertisement

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ জানান, আকাশে মেঘের কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানীতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ও তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘের কারণে সারাদেশের তাপমাত্রা বাড়তি থাকবে। তবে মেঘের ভাব কেটে গেলে তাপমাত্রা কমবে। আজ বা আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা থাকবে না।’

মো. বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে বলা যায়, আগামীকাল রাত থেকে তাপমাত্রা কমতে থাকবে। তবে শৈত্যপ্রবাহ হতে আরো দুই থেকে তিনদিন সময় লাগবে।’

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa