
আজ এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারী হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে।উপজেলাসহ প্রতিটি সরকারী হাসপাতালে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষার ব্যবস্থা করতে হবে। সকল হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে।বিনামূল্যে ঔষধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টস নিয়োগ দিতে হবে।’
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই, দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারন মানুষের মৌলিক অধিকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



