Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে’
জাতীয়

‘দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে’

By Shamim Rezaজানুয়ারি 2, 20212 Mins Read
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে। এ লক্ষ্যে বর্তমান সরকার সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলায় কলম ক্রিকেট একাডেমীর উদ্বোধন উপলক্ষে কলম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নত দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’র আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে কাণ্ডারি হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের এই প্লাটফরমের চালিকা শক্তি হচ্ছে দেশের ৭০ শতাংশ তরুণ। বর্তমানে দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। অপার সম্ভাবনাময় এই শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবেন মূল চালিকা শক্তি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’-এই মন্ত্রে উজ্জীবিত একজন খেলোয়াড় জানেন কিভাবে বিজয়ের আনন্দ উপভোগ করতে হয় আর কিভাবে পরাজয় বরণ করে নিয়ে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নিতে হয়। ক্রীড়াঙ্গন খেলোয়াড়দের সুস্থ জীবন দেয়, মাদকাসক্তি ও জঙ্গিবাদের কালো থাবা থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই প্রগতিশীল অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা করতে হবে। এ ব্যাপারে অভিভাবকবৃন্দের উচিৎ তাদের সন্তানদের উদ্বুদ্ধ করা।

‘কলম ক্রিকেট একাডেমী’র সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া, কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক চুন্নু প্রমুখ। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কলম ক্রিকেট একাডেমীকে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী হস্তান্তর করেন এবং শীতার্ত মানুষের মাঝে একহাজার দুইশ’ কম্বল বিতরণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জুন 19, 2026
Latest News
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa