
করোনাভাইরাস নিয়ে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭৪১ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৫ হাজার ২৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৯১২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



