খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার

Advertisement
জুমবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে খাদ্যের কোনও অভাব নাই। দেশে আগের মত আর কেউ না খেয়ে থাকেনা। এমনকি এখন আর কেউ পান্তা ভাত পর্যন্ত খায়না। অনতিবিলম্বে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করবো।’

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন।

বিএনপির উদ্দেশ্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ হবে। সাহস থাকলে নির্বাচনে আসুন।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের লড়াই সংগ্রাম ছিল মানুষের মুক্তির জন্য। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন। যে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো সেসব বৃদ্ধ মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছে সরকার।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাটবে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না। বিএনপির নেতাকর্মীদের বিএনপি ত্যাগ করার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোন দিন ক্ষমতায় আসবে না।

হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.