Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে কোনও রাজনৈতিক সংকট নেই : তথ্যমন্ত্রী
জাতীয় রাজনীতি

দেশে কোনও রাজনৈতিক সংকট নেই : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 9, 20203 Mins Read
দেশে কোনও রাজনৈতিক সংকট নেই : তথ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। কোন সমস্যা (রাজনৈতিক সমস্যা) থাকলে তা আছে বিএনপি’র মধ্যে এ কথা উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্বের দুর্বলতা ও দিক-নির্দেশনাহীন যাত্রা এসব মিলিয়ে এ দলটিতে রাজনৈতিক সংকট রয়েছে। বিএনপি’র অভ্যন্তরীণ এই সংকট তো প্রধানমন্ত্রী সমাধান করতে পারবেন না।’ তথ্যমন্ত্রী ও অওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ বলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি মনে করে দেশের সমস্যা রাজনৈতিক। আর তাদের দাবি হচ্ছে সহসা আরেকটি নির্বাচন দেওয়া। এ দাবি জনগণের নয়, বিএনপি’র। যে দাবি জনগণের নয়, সেই দাবির যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।’ তথ্যমন্ত্রী বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী খুশি হয়েছেন। কারণ তিনি (শেখ হাসিনা) তাঁর বক্তব্যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি যেমন ব্যাখ্যা করেছেন, তেমনি এ দেশকে আরো সমৃদ্ধির পথে কিভাবে এগিয়ে নিতে চান তাও তিনি উল্লেখ করেছেন।

ড. হাছান বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথাও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এছাড়াও শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথাও বলেছেন,‘আমরা সব ক্ষেত্রে সফল হয়েছি সেকথা বলবো না। নিশ্চয় কিছু দুর্বলতা ছিল’। তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে খুশি হয়ে অভিনন্দন জানালেও বিএনপি খুশি হতে পারেনি। বিএনপি’র যে দাবি তা তাদের একান্তই নিজস্ব দাবি, জনগণের দাবি নয়। সেকারণে এই ভাষণে বিএনপি হতাশ কিন্তু দেশের মানুষ হতাশ নয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি’র অভিযোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হচ্ছে কোনো মন্ত্রী ও সংসদ সদস্য নির্বচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।’ কিন্তু সংসদীয় গনতন্ত্র আছে, এমন দেশগুলোতে এ রকম কোনো নিয়ম নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,প্রতিবেশী গনতান্ত্রিক দেশ ভারত এবং পৃথিবীর অন্যতম গনতান্ত্রিক দেশ যুক্তরাজ্যের মন্ত্রীরা সরকারি প্রটৌকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা বিএনপিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেও আওয়ামী লীগের অসুবিধা হয়েছে।

এই মতবিনিময় সভায় ড. হাছান উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ‘মিডিয়া’ অনেক বেশী বিকশিত হয়েছে। বাংলাদেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে গণমাধ্যমের তাড়াতাড়ি বিকাশ ঘটেছে। তিনিই প্রথমবার দেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে বেসরকারি টেলিভিশনের লাইসেন্স প্রদান করেন এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩৫টি টেলিভিশন চ্যানেল ‘অন এয়ারে’ রয়েছে। তবে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পেয়েছে ৪৫টি বলে তিনি জানান।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রে কর্মরত সাংবাদিকসহ সম্প্রচার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের চাকুরি অন্যন্যা আইনগত সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করবে। মাস মিডিয়া এমপ্লয়েজস (সার্ভিস এন্ড কনডিশন) এ্যাক্ট পাস হলে সাংবাদিকদের আইনগত সুরক্ষা নিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেন। ড. হাছান বলেন, ‘আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সাংবাদিকদের আরো ভাল থাকার ব্যাপারে নিরলসভাবে কাজ করে যচ্ছি। বিভিন্ন্ পদক্ষেপের মাধ্যমে মিডিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করছি।’

তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সহ-সভাপতি নজরুল কবির যুগ্ম-সম্পাদক হেলিমুল আলম বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa