Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে খাদ্য পণ্য এবং কসমেটিকসের হালাল সার্টিফিকেট দেবে বিএসটিআই
জাতীয়

দেশে খাদ্য পণ্য এবং কসমেটিকসের হালাল সার্টিফিকেট দেবে বিএসটিআই

By Mohammad Al AminSeptember 15, 20212 Mins Read

দেশে খাদ্য পণ্য এবং কসমেটিকসের হালাল সার্টিফিকেট দেবে বিএসটিআই

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশে খাদ্য পণ্য এবং কসমেটিকসের হালাল সার্টিফিকেট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশে কোন পণ্য মান বজায় রেখে বাজারজাত করা হচ্ছে কীনা, মূলত সেটাই দেখে থাকে বিএসটিআই। কিন্তু প্রতিষ্ঠানটির সার্টিফিকেশন মার্কস উইং এর উপপরিচালক রিয়াজুল হক বলেন, দেশের বাজার এবং রপ্তানির কথা চিন্তা করে হালাল পণ্যের সার্টিফিকেটের ব্যবস্থা নেয়া হয়েছে।

কেন হালাল সার্টিফিকেট দেয়ার প্রয়োজন:

বিএসটিআই বলছে, দেশের পণ্যের মান উন্নত করতে হবে একই সঙ্গে বিদেশে পণ্য রপ্তানি করতে হবে।

মি. হক বলেন, খাদ্য-পণ্য এখন বিভিন্ন ইসলামী দেশে রপ্তানি হচ্ছে এবং ঐ সকল দেশে হালাল পণ্যের একটা চাহিদা থাকে। এ কথা মাথায় রেখেই তারা বিএসটিআই হালাল সনদ দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা যেহেতু পণ্যের মান সনদ দিচ্ছি, পাশাপাশি আমরা যদি হালাল সনদ প্রণয়ন করি তাহলে কোন প্রতিষ্ঠান একই জায়গা থেকেই দুটি সনদ পেয়ে যাবে, তাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এর ফলে দেশি এবং আন্তর্জাতিক উভয় বাজার সুফল পাবে। একটা পণ্য হালাল কিনা সেটা বিদেশিদের দেখার যেমন অধিকার রয়েছে আমাদেরও তেমন রয়েছে, আমরাও দেখবো‍।

কোন কোন পণ্যের হালাল সার্টিফিকেট দেয়া হবে:

প্রাথমিকভাবে খাদ্য পণ্যের হালাল সার্টিফিকেট দেয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাশাপাশি কসমেটিকস পণ্যকে হালাল সনদ দেয়া হবে। সংস্থাটি বলছে, তাদের পূর্নাঙ্গ লোকবল, অবকাঠামো রয়েছে অর্থাৎ কোন সমস্যা নেই।

মি. হক বলেন, যিনি আবেদন করবেন তাকেই আমরা দিতে পারবো, তবে আমরা খাদ্য পণ্যকে অগ্রাধিকার দেব।

কী প্রক্রিয়ায় হালাল সনদ দেয়া হবে:

বিএসটিআইতে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি রয়েছে। রিয়াজুল হক বলেন, আমাদের ল্যাবরেটরিগুলো এক্রিডিটেড, আমরা তাদের পণ্য পরীক্ষা করবো। এখানে যারা কাজ করবেন তারা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। সুতরাং আমাদের যে সনদটা দেয়া হবে সেটা অনেকটাই অথেনটিক হবে।

তিনি বলেন, পণ্যের মানের যেমন স্ট্যার্ন্ডাড রয়েছে সেটা অনুসরণ করেই আমরা তাদের মান সনদ দিয়ে থাকি। একই রকম হালাল পণ্যেরও বাংলাদেশে কিছু মান রয়েছে। কোন প্রতিষ্ঠান যখন আমাদের কাছে আবেদন করবে তখন আমরা সেই স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিদর্শন, পরীক্ষণ এবং আনুষঙ্গিক সকল কার্যক্রম সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুসরণ করবো। সেটা আন্তর্জাতিক স্ট্যার্ন্ডার্ডের হবে।

আবেদন করতে হলে কী করতে হবে:

যেসব প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেট নিতে চান তাদেরকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বা বিএসটিআই এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে ফরম নিতে হবে। সেখান থেকে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa