Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে প্রথম আন্তর্জাতিক শিল্প মেলা আয়োজন করছে ওয়ালটন
জাতীয়

দেশে প্রথম আন্তর্জাতিক শিল্প মেলা আয়োজন করছে ওয়ালটন

By Bhuiyan Md TomalAugust 5, 20232 Mins Read

দেশে প্রথম আন্তর্জাতিক শিল্প মেলা আয়োজন করছে ওয়ালটন

Advertisement
জুমবাংলা ডেস্ক :   দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। আন্তর্জাতিক এই শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ আগস্ট (বৃহস্পতিবার) এই শিল্পমেলা শুরু হবে। চলবে ১২ আগস্ট (শনিবার) পর্যন্ত।

এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো-২০২৩’ শীর্ষক এই শিল্পমেলায় অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা https://ats.waltonbd.com ওয়েবপেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতোমধ্যে প্রচুর সংখ্যক সরকারি, দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন।

এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ হুমায়ুন কবীর বলেন, এটিএস এক্সপো আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস ভিত্তিক মোট ২১টি স্টল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ১১ আগস্ট (শুক্রবার) মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এ আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও সার্ভিসেস উৎপাদন করা হচ্ছে। এগুলোর অধিকাংশই প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্পোন্নয়নে অবদান রাখছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালসের বিশাল বাজার রয়েছে। ‘এটিএস এক্সপো’র মাধ্যমে বৈশ্বিক বাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরির পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, ওয়ালটন উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টসস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় আরও বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘অ্যাডভান্সড টেকনোলজি এক্সপো’ আয়োজনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এটিএস এক্সপোতে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও টেস্টিং ল্যাব- এই ৪টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, ফাসেনার, মোল্ড অ্যান্ড ডাই, কাস্টিং কম্পোনেন্টস, কেমিক্যাল সলিউশনস, পিসিবি অ্যান্ড পিসিবিএ, টেস্টিং সলিউশনস ইত্যাদি।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa