Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 2022Updated:March 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেছেন।

দেশে প্রযুক্তির ভিত্তি রচনা করেন বঙ্গবন্ধু : পলক
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন,১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটির বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলা ও সিংড়া পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর সততা, মেধা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী।

তিনি বলেন,উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটের ব্যবহার মূল্য কমিয়ে আনার সুফল পাওয়া যাচ্ছে।

প্রতিমন্ত্রী পলক বলেন,২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও দূর্নীতি রোধ করা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের সকল প্লাটফর্ম তৈরী করে দিয়েছে বর্তমান সরকার। এসব প্লাটফর্ম ব্যবহার করে দেশে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরী হয়েছে। বাড়িতে বসে এসব উদ্যোক্তা বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানী আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। সকল শ্রেণী-পেশার মানুষের সমৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পলক বলেন, জ্ঞান, সম্মান আর ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যেতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মোহন আলী এবং সিংড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে  সৌরভ হোসেন ও  সাধারণ সম্পাদক মাসুম রাব্বি নির্বাচিত হন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa