
আজ শনিবার (৫ জুন) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ট্রাভিস বিমান বাহিনী ঘাঁটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড মহামারিতে জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী প্রত্যক্ষ করেছেন।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিকে আমি অতি মূল্যবান বলে মনে করি এবং আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত। বাংলাদেশের জনগণকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী ও ট্রাভিস বিমান বাহিনী ঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



