
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি-বেসরকারি স্কুলে প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জাতির পিতার সমাধি সৌধ, মুজিবনগর কমপ্লেক্সসহ স্বাধীনতা যুদ্ধবিজড়িত যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা সফর করলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
পাশাপাশি জাতীয় স্থাপনাগুলোও সবসময় শিক্ষার্থীদের পদচাড়নায় মুখরিত থাকবে। শিক্ষার্থীরা সফর শেষে তা লিখিতভাবে অনুভূতি প্রকাশ করলে তাদের মধ্যে আরও বেশি দেশপ্রেম উদ্বুদ্ধ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



