Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশ ছেড়ে যেখানে আশ্রয় নিলেন সেই শত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর
জাতীয়

দেশ ছেড়ে যেখানে আশ্রয় নিলেন সেই শত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর

By Saumya SarakarJuly 16, 20242 Mins Read

দেশ ছেড়ে যেখানে আশ্রয় নিলেন সেই শত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর

Advertisement
জুমবাংলা ডেস্ক : পিয়ন থেকে শত কোটির মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর স্ত্রী ও সন্তানসহ যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে তিনি কবে দেশ ছেড়েছেন বা যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে জাহাঙ্গীরের বড় ভাই মো. মীর হোসেন গণমাধ্যমকে জানান, রবিবার রাতেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর। গতকাল যুক্তরাষ্ট্র থেকেই একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার চৌদ্দগুষ্টির সম্পদ বিক্রি করলেও ৪০০ কোটি টাকা হবে না।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক আওয়ামী লীগ নেতা বলেন, জাহাঙ্গীর আলম দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে সপরিবারে অবস্থান করছেন। তিনি ঘনিষ্ঠদের বাসায় দাওয়াত খাচ্ছেন এবং অল্প সংখ্যক মানুষের সঙ্গে দেখা করছেন। তবে দেশের আরেকটি গণমাধ্যমের দাবি কোরবানি ঈদের একদিন পরই স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এর আগে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বাসায় পিয়নের কাজ করা লোক ৪০০ কোটি টাকার মালিক বনে গেছে।’ এই বক্তব্যের পরই আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর।

তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে। জাহাঙ্গীর একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় সুধাসদনে কাজ করতেন। সে সময় সুধাসদনে আসা ব্যক্তিদের পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন।

জানা যায়, জাহাঙ্গীর রাজধানী ঢাকায় একাধিক প্লট-ফ্ল্যাটের মালিক হয়েছেন। ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া নোয়াখালীর মাইজদী শহরের হরি নারায়ণপুরে তার আট তলা একটি বাড়ি রয়েছে। সেটিও তার স্ত্রীর নামে। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থও খরচ করেছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা-সমাবেশ করতেন। এসব সভা-সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন।

আরও জানা যায়, ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান রয়েছে তার। ঢাকার মিরপুরে একটি সাত তলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে।

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa