Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমান্ডে তরুণ
জাতীয়

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমান্ডে তরুণ

By Shamim RezaDecember 29, 2019Updated:December 29, 20192 Mins Read

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমান্ডে তরুণ

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে শেখ রাসেল (২০) নামে এক তরুণকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই তরুণকে আদালতে হাজির করে তেজগাঁও থানার পুলিশ। শুনানি শেষে দুদিন রিমান্ডে নিয়ে শেখ রাসেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তরুণের প্রবেশের রহস্য জানতে তাকে রিমান্ডে নেয়া হয়েছে বলে শনিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দেয়াল টপকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে শেখ রাসেলকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। এর পর তাকে পুলিশে দিলে বিনাঅনুমতিতে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার পুলিশ।

২৬ ডিসেম্বর তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। জানা গেছে, ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

শেখ রাসেলের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে শেখ রাসেল। কিন্তু তাতে ব্যর্থ হয়ে নিচে পড়ে আহন হন তিনি। আহত রাসেলকে এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যায়। এর পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন তেজগাঁও পুলিশের এএসআই মিজানুর রহমান।

রিমান্ডের আবেদন বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান ঢাকার আদালতকে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে আসামি শেখ রাসেলকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

এর পর তার পাঁচ দিন রিমান্ড চায়ে আবেদন করেন তিনি। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে রাসেলের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। তবে সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে ঢোকার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

তদন্ত কর্মকর্তা এসআই ফারুক খান জানিয়েছেন, রাসেলের ভাষ্যমতে– তিনি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। তবে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার দেয়াল টপকে ভেতরে প্রবেশের বিষয়টি এখনও বোধগম্য নই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa