Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জাতীয় বিভাগীয় সংবাদ

দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

By Bhuiyan Md TomalSeptember 19, 20243 Mins Read

দোকান দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় একটি দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঞা এবং যুবদল নেতা নাসির খন্দকারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কেন্দুয়া মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির একটি দোকান ঘরের জায়গা দখল করতে যান পৌরশহরের দিগদাইর গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের বড় ভাই আল আমিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার।

একই সময় সোহেল আমিনের পক্ষ নিয়ে ওই দোকানে যান নেত্রকোনা জেলা উপজেলা বিএনপি সভাপতি জয়নাল ভূঞার বড় ভাই এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ভূঞার বাবা উপজেলার চকবাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঞা।

একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা নাসির খন্দকারের পক্ষে পৌরসভার দিগদাইর গ্রামের লোকজন এবং বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঞার পক্ষে উপজেলার চিরাং ইউনিয়নে চকবাট্টা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িত হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন।

এ দিকে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এ ব্যাপারে বিএনপি নেতা জসিম উদ্দিন ভূঞার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

জসিম উদ্দিন ভূঞার ছোট ভাই উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা জানান, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের ভাই আল আমিন খন্দকার ও উজ্জ্বল খন্দকার লোকজন নিয়ে সোহেল আমিনের দোকানে তালা দিয়েছিল। পরে আমাদের লোকজন বাধা দিলে দোকানের তালা খুলে দেন। কিন্তু দোকানে ব্যবসা পরিচালনা করতে তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকার ও তার লোকজন আমাদের লোকজনের ওপর গুলি চালায়।

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাসির খন্দকারের চাচা পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার জানান, মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামের দোকানের মালিক নাসির খন্দকারের ভাই আল আমিন খন্দকার। তিনি তার দোকানে তালা মেরে দেন। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ও তার ভাই জসিম উদ্দিন ভূঞা টাকার বিনিময়ে দোকানের তালা খুলে সোহেল আমিনকে বুঝিয়ে দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের পরই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

উজ্জ্বল খন্দকার আরও জানান, সভাপতি জয়নাল আবেদীন আমাদের লোকজনের বিরুদ্ধে গুলির যে অভিযোগ করেছে তা মিথ্যা। এখানে গুলির কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা দুই গ্রুপই জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী গ্রুপের লোকজন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার জনান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ থাকার কথাও জানান তিনি।

কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ জানান, কেন্দুয়া পৌর শহরের মধ্যবাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa