
দৌলতদিয়া ফেরিঘাট সূত্র জানা যায়, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে। দুপুরের পর থেকে শুক্রবার রাত পর্যন্ত যাত্রীর চাপ আরো বৃদ্ধি পাবে। তবে পদ্মায় প্রবল স্রোত থাকার কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। যে কারণে ঝুঁকি এড়াতে অধিকাংশ যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব হোসেন জানান, যাত্রীর চাপ বৃদ্ধি পাবার কারণে গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করলেও আজ বৃহস্পতিবার ২২টি লঞ্চ চলাচল করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তিনি বলেন, যতটুক সম্ভব চেষ্টা করা হচ্ছে যাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদানের।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ (রনি) বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে একটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। এই মূহুর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরিচলাচল করছে। তবে নদীতে স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



