স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্য টি-টোয়েন্টিতে আর মাত্র ২৯ রান করতে হবে মাহমুদুল্লাহকে।

ফাইল ছবি
Advertisement

আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৯ রান করলেই ক্যারিয়ারে ২ হাজার পূর্ণ হবে মাহমুদুল্লাহর।

বর্তমানে ১১৩ টি-টোয়েন্টি ম্যাচে ১৯৭১ রান মাহমুদুল্লাহর। আর ২৯ রান করলেই বিশে^র ১৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মাহমুদুল্লাহ।

রান বিবেচনায় দেশের হয়ে  মাহমুদুল্লাহর পর দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৯৪ টি-টোয়েন্টিতে ১৮৯৪ রান করেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজারের বেশি রান করা ক্রিকেটাররা :

খেলোয়াড়                     ম্যাচ                 রান

রোহিত শর্মা (ভারত ):    ১২৫               ৩৩১৩

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) :    ১১২    ৩২৯৯

বিরাট কোহলি (ভারত) :   ৯৭    ৩২৯৬

পল স্ট্রার্লিং (আয়ারল্যান্ড):    ১০২    ২৭৭৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) :   ৮৮    ২৬৮৬

বাবর আজম (পাকিস্তান) :   ৭৩    ২৬২০

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) :   ৮৮    ২৫৫৪

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)  :  ১১৯    ২৫১৪

ইয়োইন মরগান (ইংল্যান্ড)  :  ১১৫    ২৪৫৮

শোয়েব মালিক (পাকিস্তান)  :  ১২৪    ২৪৩৫

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) :   ৭১    ২১৪০

জশ বাটলার (ইংল্যান্ড)  :  ৮৮    ২১৪০

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) :   ৭৪    ২০২১

মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) :   ৭০    ২০১৫ ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.