
রোববার সিলেটে প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের বড় জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ৩২২ রানের জবাবে মাত্র ১৭০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। আর এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড টাইগারদের।
আজকে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। তবে এই ম্যাচটি মুশফিকুর রহিমের জন্য ম্যাচটি বিশেষ কিছু। জিম্বাবুয়েকে হারাতে পারলে মুশফিক নিজেই পাবেন শততম জয়ের স্বাদ।
দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন আল আমিন ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে দলেও এসেছে দুই পরিবর্তন। অভিজ্ঞ শেন উইলিয়ামসন ফিরেছেন দলে। ক্রেগ আরভিনের ফেরার কথা থাকলেও তিনি সুস্থ হননি। ক্রিস এমপফুর জায়গায় কার্লটন টিসুমা আছেন দলে। এছাড়া জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা ইনজুরির কারণে নেই দ্বিতীয় ওয়ানডের দলে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটকিপার), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল আমিন।
জিম্বাবুয়ে একাদশ:
থিনাসি কামুনহুকামি, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতুমবজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলস মেদহেভেরা, চার্ল মুম্বা, কার্লটন টিসুমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



