Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দ্বিতীয়বারের মত কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম
আন্তর্জাতিক স্লাইডার

দ্বিতীয়বারের মত কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম

By Sibbir OsmanDecember 28, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতা পৌরসভার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। আজ মঙ্গলবার তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কলকাতার মহানাগরিক হিসেবে শপথ নিলেন তিনি। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পৌরভবন। পৌরসভার ভেতরের লনে তৈরি করা হয়েছিল শপথগ্রহণ মঞ্চ।

মেয়রের পরই পৌরসভার চেয়ারপার্সন হিসেবে শপথ নেন মালা রায়। এরপর একে একে মেয়র পারিষদদের ১৩ জন সদস্যও এদিন শপথ নেন। ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ ডা. শান্তনু সেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বিধায়ক তাপস রায়, বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, ডা. কুণাল সরকারসহ সমাজের বিশিষ্টরা।

মেয়র হিসেবে শপথ গ্রহণের পরই ফিরহাদ হাকিম জানান, ‘মমতা ব্যানার্জি অনেক প্রত্যাশা করে এই বোর্ডকে মনোনীত করেছেন। তাই আমার সকল কাউন্সিলরদের কাছেই একটাই শপথ থাকবে যে মানুষকে সেবার দেওয়ার যে অঙ্গীকার মমতা ব্যানার্জি নিয়েছেন, কলকাতাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর করে গড়ে তোলা-সেগুলোকে পূরণ করতে হবে।’
নতুন মেয়রের অভিমত মানুষকে এমন সেবা দিতে হবে যে মানুষ চিরদিন মনে রাখবে। আমরা সকলেই সেবক। সেখানে আমি হচ্ছি প্রধান সেবক। তাই আমরা সকলে মিলে একসাথে কলকাতার মানুষের সেবা করবো।’ তিনি আরও বলেন ‘মানুষ যখনই ডাকবে তখনই যদি তাকে পায়, সেই কাউন্সিলর মানুষের বিচারে শ্রেষ্ঠ কাউন্সিলর। তাই আমরা সকলে যদি দায়িত্ব নিয়ে নিজের নিজের ওয়ার্ডে কাজ করি, তবে কলকাতা এমনিতেই ভাল হয়ে উঠবে।’

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। সেই ভোট গণনায় ১৩৪টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল, যার মধ্যে ৮২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন ফিরহাদ হাকিম। বিরোধী দল বিজেপি জয়ী হয় ৩টি ওয়ার্ডে, বামফ্রন্ট ও কংগ্রেস ২টি করে এবং ৩টি ওয়ার্ডে জয়ী হয় স্বতন্ত্র দলের প্রার্থীরা। সেক্ষেত্রে টানা তিনবার কলকাতা পুরসভা নিজেদের দখলে রাখলো তৃণমূল।

আয়কর বিভাগের অভিযানে মিলল ঘরভর্তি টাকা, যা বললেন ব্যবসায়ী পিযুষ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ফিরহাদ হাকিম
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.