Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ব্যাটিং ধস বাংলাদেশের
খেলাধুলা

দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ব্যাটিং ধস বাংলাদেশের

By Sibbir OsmanNovember 16, 2019Updated:November 16, 20193 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : সেই সিনেমাটাই যেন অনূদিত হলো ইন্দোরের তৃতীয় দিনের সকালে। ভারতীয় পেসারদের গতির ঝড়ে চুরমার বাংলাদেশের শুরুর ব্যাটিং লাইনআপ। তৃতীয় দিন লাঞ্চে গেল বাংলাদেশ বড় ব্যবধানে হারের গভীর শঙ্কা নিয়ে। স্কোরবোর্ডে রান ৪ উইকেটে ৬০ রান। তখনো ইনিংস হার এড়াতে প্রয়োজন ২৮৩ রান। সেই প্রয়োজন মেটাতে সক্ষম হবে বাংলাদেশ-এমন আস্থা রাখার উপায় যে নেই!

তৃতীয় দিন সকালে আর ব্যাটিংয়েই নামেনি ভারত। ৩৪৩ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা দেয়। ইনিংস হার এড়ানোর বড় ঝুঁকি নিয়ে খেলতে নামা বাংলাদেশের ব্যাটিং শুরুতেই চিড়ে চ্যাপ্টা প্রায়। শুরুর তিন ব্যাটসম্যান ফিরলেন সিঙ্গেল ডিজিটে। অতি আক্রমণাত্মক হতে গিয়ে মোহাম্মদ মিঠুন ক্যাচ দিয়ে এলেন ১৮ রানে। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের অবস্থা তখন ছন্নছাড়া।

প্রথম ইনিংসে বাংলাদেশের করুণ ব্যাটিংই যেন ফিরে এল দ্বিতীয় ইনিংসের শুরুতেও। আউট হওয়া চার ব্যাটসম্যানের কেউ পেস বোলিং সামাল দিতে পারলেন না।

ইমরুল কায়েস পরাস্ত হলেন উমেশ যাদবের গতির কাছে। উইকেটে পড়ার পর বলটা একটু নিচু হলো। কিন্তু সুইংটাই বুঝতে পারলেন না ইমরুল। বল তার ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প উপড়ে দিল। প্রথম ইনিংসের সঙ্গে মিল রেখে শেষ ইনিংসেও ইমরুল ফিরলেন ঠিক ৬ রানে।

সাদমান ইসলামও শুরু থেকেই এই ইনিংসে ব্যাট হাতে নড়বড়ে ছিলেন। যাদব ও শর্মার জেনুইন পেস বোলিংয়ের সামনে তাকেও ভীষণ অসহায় দেখাচ্ছিল। উইকেটে সেই দুঃসময় বেশিক্ষণ অবশ্য সইতে হয়নি তাকে। ইশান্ত শর্মা দুরুন্ত গতিতে উড়ে যায় তার স্ট্যাম্প। প্যাড ও ব্যাটের ফাঁক গলে বেরিয়ে যাওয়া বলটা বেলস উড়িয়ে নিয়ে গেল। সাদমানও ফিরলেন ৬ রানে।

মুমিনুল হকের জন্য টেস্ট অধিনায়কত্বের অভিষেকটা হলো দুঃস্বপ্নের মতো। মুমিনুলের রক্ষণও ভেঙ্গে গেল মোহাম্মদ শামির বোলিং ঝড়ে। অফস্ট্যাম্পের বাইরে পড়া বলে ব্যাট লাগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। প্যাডে লাগে বল। শামি আপিল করেন। কিন্তু আম্পায়ার রড টাকার সেই আপিলে সম্মত হননি। শামি রিভিউ নিয়ে লড়াইটা জিতেন। ৭ রানে এলবিডবøু হয়ে ফিরেন মুমিনুল। ৩৭ রানে হারায় বাংলাদেশ শুরুর ৩ উইকেট।

উইকেটে এসে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন মোহাম্মদ মিঠুন। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়েই সেই অ্যাডভেঞ্চারে শেষ মিঠুনের দ্বিতীয় ইনিংস। মোহাম্মদ শামির শর্টবলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে লোপ্পা ক্যাচ দিয়ে ফিরেন তিনি। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে শামি বাংলাদেশের ইনিংস দ্রæত ছেঁটে ফেলার মিশনে নামেন যেন!

লাঞ্চের আগে ক্ষতিটা আরো বাড়তে পারতো বাংলাদেশের। রোহিতের কল্যানে সেই ক্ষতি থেকে রক্ষা মিলল। দ্বিতীয় ¯িøপে মুশফিক রহিমের সহজ ক্যাচ মাটিতে ফেলে দেন রোহিত। ৪ রানে জীবন পান মুশফিক।

তৃতীয়দিনের বাকি সময়টায় বাংলাদেশের ‘রক্ষণকাল’ আর কতটা দীর্ঘ হবে সেটাই এখন দেখার বিষয়।

এই টেস্টের স্কোরকার্ডে আপনি আগাম ফলটা লিখে দিতেই পারেন-বাংলাদেশের বড় হার!

সেটা ঠিক কত রানে? সুনির্দিস্টভাবে জানার জন্যই এখন শুধু অপেক্ষা ইন্দোরে!

স্কোরকার্ড: (তৃতীয় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০/১০ (৫৮.৩ ওভারে, ইমরুল ৬, সাদমান ৬, মিঠুন ১৩, মুমিনুল ৩৭, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭*, এবাদত ২, অতিরিক্ত ৪, শর্মা ২/২০, যাদব ২/৪৭, শামি ৩/২৭, অশ্বিন ২/৪৩)।

ভারত প্রথম ইনিংস: ৪৯৩/৬ ডিক্লোয়ার্ড (১১৪ ওভারে, রোহিত ৬, আগারওয়াল ২৪৩, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, আবু জায়েদ ৩/১০৮)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬০/৪, শামি ২/৮)।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.