স্পোর্টস ডেস্ক: আবার সফরকারীদের শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। আর তাতেই দ্বিতীয় উইকেটের পতন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। বৃষ্টির পর খেলা শুরু হতেই উইকেট নেন ফিজ। এটি তার ও দলের দ্বিতীয় উইকেট। তবে এই উইকেটের পেছনে লিটন দাসের অবদানকে খাটো করে দেখার উপায় নেই। গালিতে তিনি বাজপাখির মতোই ছোঁ মেরে ক্যাচটি লুফে নিয়েছেন।
আর এর ফলে ৭.২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এখন ২ উইকেটে ২৭ রান।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবাল।
শেরে বাংলার এ ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। দেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে ৭ জন ক্রিকেটারের। মাহমুদ বাদে বাকি ছয়জনই ক্যারিবীয়।
করোনাকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াইয়ে আছেন সাকিব আল হাসান।
এ ম্যাচের মধ্য দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ ও রেমন রিফার
Follow iNews Zoombangla On Google
Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla directly in your Google news feed.

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


