Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
রাজনীতি

দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা

By Shamim Rezaজানুয়ারি 17, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : দ্বিতীয় ধাপে শনিবার ৬০টি পৌরসভায় নির্বাচন হয়। এর মধ্যে ৫৮টি পৌরসভা নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। দুটি পৌরসভার দুটি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় সেখানে মেয়র পদের ফলাফল পাওয়া যায়নি।

৫৮টি পৌরসভার মধ্যে ৪৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ছয়টি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, চারটিতে বিএনপির প্রার্থী, দুটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র পদে জয়ী হয়েছেন। একটি পৌরসভায় জাতীয় পার্টি ও একটিতে জাসদের প্রার্থী মেয়র পদে জয় পেয়েছেন। এ ছাড়া ভোটগ্রহণের আগেই চারটি পৌরসভায় মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা।

আওয়ামী লীগের জয়ী ৪৪ জন

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছেন- দিনাজপুরের বিরামপুরে অধ্যাপক মো. আক্কাস আলী, বগুড়ার সারিয়াকান্দিতে মতিউর রহমান, নওগাঁর নজিপুরে মো. রেজাউল কবির চৌধুরী, রাজশাহীর কাকনহাটে আতাউর রহমান খান ও ভবানীগঞ্জে আবদুল মালেক মণ্ডল, নাটোরের নলডাঙ্গায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুরে রোকসানা মোর্ত্তজা লিলি ও গুরুদাসপুরে মো. শাহনেওয়াজ আলী, সিরাজগঞ্জ পৌরসভায় সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় এস. এম. নজরুল ইসলাম ও রায়গঞ্জে মো. আব্দুল্লাহ আল পাঠান, পাবনার ঈশ্বরদীতে ইছাহক আলী মালিথা, ফরিদপুরে খ ম কামরুজ্জামান মাজেদ ও সাঁথিয়ায় মাহবুবুল আলম বাচ্চু, মেহেরপুরের গাংনীতে আহম্মেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, কুমারখালীতে মো. সামসুজ্জামান ও মিরপুরে মোহা. এনামুল হক, ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, বাগেরহাটের মোংলায় শেখ আব্দুর রহমান, মাগুরায় মো. খুরশীদ হায়দার টুটুল, ময়মনসিংহের মুক্তাগাছায় বিল্লাল সরকার ও ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া, নেত্রকোনার মোহনগঞ্জে লতিফুর রহমান রতন ও কেন্দুয়ায় মো. আসাদুল হক ভূঞা, কিশোরগঞ্জের কুলিয়ারচরে সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ঢাকার সাভারে আবদুল গনি, নরসিংদীর মনোহরদীতে আমিনুর রশিদ সুজন, শরীয়তপুরে পারভেজ রহমান, সুনামগঞ্জে নাদের বখত ও ছাতকে মো. আবুল কালাম চৌধুরী, মৌলভীবাজারের কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ ও কমলগঞ্জে জুয়েল আহমদ, কুমিল্লার চান্দিনায় মো. শওকত হোসেন ভূইয়া, ফেনীর দাগনভূঞায় ওমর ফারুক খাঁন, নোয়াখালীর বসুরহাটে আবদুল কাদের মির্জা, চট্টগ্রামের সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়িতে নির্মলেন্দু চৌধুরী, বান্দরবানের লামায় জহিরুল ইসলাম ও গাজীপুরের শ্রীপুরে মো. আনিছুর রহমান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪ জন

ভোট নেওয়ার আগেই সিরাজগঞ্জের কাজিপুরে আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পাবনার ভাঙ্গুরায় মো. গোলাম হাসনাইন, নারায়ণগঞ্জের তারাবতে হাছিনা গাজী ও পিরোজপুর সদরে মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। তাঁরা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন।

আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থী জয়ী

দিনাজপুরের বীরগঞ্জে পৌরসভায় মো. মোশাররফ হোসেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোহাম্মদ হোসেন ফাকু, গাইবান্ধায় মতলুবর রহমান, রাজশাহীর আড়ানীতে মুক্তার আলী, সিরাজগঞ্জের বেলকুচিতে মো. সাজ্জাদুল হক রেজা ও টাঙ্গাইলের ধনবাড়ীতে মুহাম্মদ মনিরুজ্জামান বকল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনপির ৪ প্রার্থী জয়ী

দিনাজপুর পৌরসভায় সৈয়দ জাহাঙ্গীর আলম, বগুড়ার সান্তাহারে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জে ছাবির আহমদ চৌধুরী জয়ী হয়েছেন।

বিএনপির ২ বিদ্রোহী জয়ী

বগুড়ার শেরপুরে মো. জানে আলম খোকা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে মো. আক্তার হোসেন বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির ১ জন জয়ী

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ রেজা সরকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

জাসদের ১ জন জয়ী

কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের আনোয়ারুল কবির টুটুল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

যে দুই পৌরসভায় ফল মেলেনি

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া এগিয়ে থাকলেও একটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়নি। কারণ বেসরকারি ফলাফলে প্রাপ্ত ২৮টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ২৭টি কেন্দ্রের ফলাফলে মো. পারভেজ মিয়া ৪৮৪ ভোটে এগিয়ে থাকলেও স্থগিত হওয়া ওয়ালী নেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রের ভোটার সংখ্যা এক হাজার ৮৫২টি। তাই নির্বাচনে জয়-পরাজয় ওই কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পুনরায় নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে। আর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভারও একটি কেন্দ্রের ফল না পাওয়ায় মেয়র পদের ফলাফল পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

জুন 12, 2026
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

জুন 9, 2026
রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

জুন 8, 2026
Latest News
নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

বিএনপি

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

তারেক রহমান

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

Noyon

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

খেলাফত মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

ডা. দীপু মনি

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

Bangladesh Jamaat-e-Islami

সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa