Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ধর্ষকদের খোজা বানানোর দাবি সংসদে
জাতীয়

ধর্ষকদের খোজা বানানোর দাবি সংসদে

By Saiful IslamFebruary 4, 20202 Mins Read

ধর্ষকদের খোজা বানানোর দাবি সংসদে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ধর্ষকদের শাস্তি দিতে খোজাকরণ পদ্ধতি চালু করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ধর্ষকের শাস্তিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পদ্ধতি চালু করেছেন, ইনজেকশন দিয়ে খোজাকরণ। সেই পদ্ধতি বাংলাদেশেও চালু করা হোক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান নুরুল ইসলাম।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, প্রতিনিয়তই ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। আমেরিকার প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে বা রাসায়নিকভাবে খোজাকরণ (নপুংসক) করে দেওয়া হয়। সেই পদ্ধতি চালু করা হোক। তিনি বলেন, ইনজেকশন দিয়ে যৌনশক্তি হ্রাস করে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না।

নুরুল ইসলাম তালুকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ। অথচ তাকে কথায় কথায় স্বৈরাচার বলা হয়। তিনি যদি স্বৈরাচার হতেন তাহলে তখন আন্দোলন হল কিভাবে, হরতাল হলো কিভাবে? এরশাদ জেলখানায় থেকে পরপর দুইবার পাঁচটি করে আসনে জয়লাভ করেছেন। স্বৈরাচার হলে এটা কিভাবে সম্ভব হলো? পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোনো নেতার নজির নেই, যোগ করেন নুরুল ইসলাম। দেশের বিভিন্ন সরকারি অফিসের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ঘুষ ছাড়া সরকারি অফিসগুলোতে কোন কিছু চলে না। এটা বন্ধ করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa