Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।

রবিবার (৪ আগস্ট) বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নানক বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি-জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌছে গেছে।

তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।

সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ (রবিবার) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে পুলিশসহ ৫৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ বরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.