
বৈঠক শেষে সাকিব প্রসঙ্গে আকরাম খান বলেন, এই ব্যাপারে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত হবে। যতটুক শুনেছি ও কোচের কাছ থেকে ছুটি নিয়ে প্রস্তুতি ম্যাচে খেলছে না। সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না এমন প্রশ্নে আকরাম খান বলেন, এ ব্যাপারে ওর (সাকিব) সঙ্গে কোনও কথা হয়নি আমার।
উল্লেখ্য, ক্রিকেটারদের ধর্মঘটের সময় থেকেই টানা আলোচনায় আছেন সাকিব। ধর্মঘটের পর গ্রামীণফোনের সাথে চুক্তি, অনুশীলনে যোগ না দেয়া, গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে একান্ত বৈঠক, কারো সাথে যোগাযোগ না করা, দুইটি জাতীয় দৈনিকে পাপনের বিস্ফোরক সাক্ষাৎকার এবং সর্বশেষ সাকিবকে ছাড়াই বিসিবির বৈঠক ও নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা করার সময় নির্ধারণ সবকিছুই দেশের ক্রিকেটকে ঠেলে দিচ্ছে এক ঘূর্ণিঝড়ের মুখে। ফলাফল শেষ পর্যন্ত যাই হোক না কেন, তাতে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



