
বাকি রইল প্রধান কোচ। সেটাও দুদিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সূত্রে জানা গেছে, প্রধান কোচ নিয়োগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বোর্ড। আগামী দুদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।
বুধবার বিকেলে কোচ প্রার্থীদের সাক্ষাতকার নিতে বিসিবি সভাপতির বেক্সিমকো কার্যালয়ে মিলিত হয়েছিলেন বিসিবি পরিচালকরা। সেখানে কাদের সাক্ষাতকার নেওয়া হয়েছে তা না জানালেও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন কোচ নিয়োগের হাল নাগাদ, ‘এমনকি আজকেও টেলিফোনে আমরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দুদিনের মধ্যেই প্রধান কোচের নাম ঘোষণা করতে পারব।’
চলতি মাসে সাবেক প্রোটিয়া ক্রিকেটার ও কোচ রাসেল ডমিঙ্গো সাক্ষাতকার দিতে বাংলাদেশে আসেন। তার ব্যাপারে ইতিবাচক মন্তব্য এসেছিল বিসিবির তরফ থেকে। তবে রাসেলকে কোন পর্যায়ের কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে তা রয়ে গেছে ধোঁয়াশায়।
এদিকে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের নাম জোরেশোরে শোনা গেলেও এই কোচ আছেন ভারতেরও কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায়।
এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ না হওয়ায় স্টিভ রোডসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক শেষ করে দেয় বিসিবি। বিশ্বকাপের পর পর শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বোর্ডের একাধিক পদে থাকা খালেদ মাহমুদ সুজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



