Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিক্রি করা যাবে না মিনিকেট, নাজিরশাইল নামে চাল ; নতুন খাদ্য আইনে যা থাকছে
আইন-আদালত জাতীয়

বিক্রি করা যাবে না মিনিকেট, নাজিরশাইল নামে চাল ; নতুন খাদ্য আইনে যা থাকছে

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 22, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাল বিক্রিতে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে। এটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। অর্থাৎ বিদ্যমান অন্য কোনো আইনের সঙ্গে এটি সাংঘর্ষিক কিনা; তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিক্রি করা যাবে না মিনিকেট, নাজিরশাইল নামে চাল ; নতুন খাদ্য আইনে যা থাকছে
ফাইল ছবি
Advertisement

আইনটি পাস হলে মিনিকেট, নাজিরশাইল ও লতা—এমন সব কৃত্রিম নামে চাল বিক্রি করা যাবে না। কারণ বাস্তবে চালের এমন কোনো জাত নেই।

খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানাস্তর, পরিবহন, বিতরণ ও বিপণনের সঙ্গে অপরাধের বিবরণ দেয়া হয়েছে নতুন আইনে। এটির বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে, এর মাধ্যমে বাজারে খাদ্যদ্রব্যের সরবরাহ স্বাভাবিক ও পণ্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে। আর অপরাধীদের শনাক্ত করে শাস্তির মুখোমুখি করা যাবে।

‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানাস্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২২’ শিরোনামের এই আইন কেউ লঙ্ঘন করলে তাকে অনূর্ধ্ব পাঁচ বছর কারাদণ্ড কিংবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় ধরনের সাজা ভোগ করতে হতে পারে।

আইনের অধীন অপরাধের বিচার হবে ‘খাদ্যদ্রব্য বিশেষ আদালতে’। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক আদালতের ব্যবস্থা করা হবে। এতে উৎপাদন বলতে বোঝানো হয়েছে, যান্ত্রিক কিংবা কায়িক উপায়ে গুণগতমান অপরিবর্তিত রেখে উৎপাদিত খাদ্যদ্রব্য।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ব্যক্তি, সংস্থা ও ব্যবসায়ীরা গুদাম, দোকান, ঘর, লাইটার, কোস্টার, যে কোনো যানে কিংবা স্থানে খাদ্যদ্রব্য জমিয়ে কিংবা স্তূপ করে রাখলে তাকে খাদ্যদ্রব্যের মজুত বলা হবে।

আইনে অপরাধ সম্পর্কে বলা হয়েছে তৃতীয় ধারায়। এতে বলা হয়, খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানাস্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন ও এ সংক্রান্ত অন্য কাজে আইন লঙ্ঘন করলে সাজা পেতে হবে।

তৃতীয় ধারার ক (১) বলছে, খাদ্যদ্রব্যের মধ্য থেকে কোনো স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অপসারণ করে তা আকর্ষণীয় করে ক্রেতার কাছে বিক্রি করে তার আর্থিক বা স্বাস্থ্যগত ক্ষতি করা অথবা এমন কোনো ক্ষতি করার চেষ্টা করা হলেও তা অপরাধ বলে বিবেচনা করা হবে।
ক (২) উপধারায় বলা হয়েছে, কোনো স্বীকৃত জাতের খাদ্যশস্য থেকে উৎপাদিত খাদ্যদ্রব্য স্বীকৃত জাতের উপজাত পণ্য হিসেবে উল্লেখ না করে ভিন্ন কিংবা কাল্পনিক নামে বাজারজাত করে ক্রেতাকে প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলে তা অপরাধ। এভাবে প্রতারিত কিংবা ক্ষতির চেষ্টা করা হলেও এ আইন অনুসারে সাজা পেতে হবে।
উপধারা (খ)-এ বলা আছে, নিজেদের খাওয়ার উদ্দেশ্য ছাড়া পরিবহন যান কিংবা গুদামে বা যে কোনো স্থানে সরকারঘোষিত পরিমাণের চেয়ে বেশি খাদ্যশস্য মজুত রাখা বা মজুত করা খাদ্যশস্যের হিসাব কর্তৃপক্ষকে দেখাতে ব্যর্থ হলে তা অপরাধ হিসেবে দেখা হবে।

উপধারা খ (২)-এ বলা আছে, মজুত করা খাদ্যশস্যের উৎস সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে না-জানানো ও গোপন রাখাও শাস্তিযোগ্য অপরাধ।

পরের ধারায় বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৬ ও প্রচলিত অন্য আইনের আওতায় প্রয়োজনীয় লাইসেন্স না নিয়ে খাদ্যদ্রব্য মজুত ও ক্রয়-বিক্রয় করলে বিচারের মুখোমুখি হতে হবে।

উপধারা (৪)-এ পুরোনো চাল পলিশ করে অসৎ উদ্দেশ্যে সরকারি গুদামে সরবরাহ করা, সরকারি গুদামের খাদ্যশস্য অবৈধভাবে সংগ্রহ করে অথবা দেশীয় চালের পরিবর্তে আমদানি করা চাল সরকারি গুদামে সরবরাহ করা শাস্তিযোগ্য অপরাধ।

আইনে আরও বলা রয়েছে, সরকারি গুদামের খাদ্যশস্যভর্তি বস্তা পুনরায় সরকারের কাছে বিক্রি করা, সরকারি গুদামের সিলযুক্ত চাল বিক্রির প্রমাণ পাওয়া গেলে শাস্তি হবে। প্রকল্পে বিতরণকৃত চাল পরিমাণে কম দেয়া, উপকারভোগী ছাড়া অন্য কাউকে দিলে শাস্তি হবে।

এছাড়া খাদ্যশস্য বিক্রি-বিতরণকালে বিএসটিআই অনুমোদিত বাটখারা ব্যবহার না করা, লেনদেনের হিসাব সংরক্ষিত না রাখা, খাদ্যশস্যের মজুতসংক্রান্ত মিথ্যা তথ্য বা বিভ্রান্তি সৃষ্টি করা হলে শাস্তি ভোগ করতে হবে। এসব আইনের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা জরিমানা বা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

June 29, 2026
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026

Latest News

মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa