Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নতুন দলের ঘোষণা করছেন জামায়াতের দলছুট ও বহিষ্কৃত নেতারা
জাতীয়

নতুন দলের ঘোষণা করছেন জামায়াতের দলছুট ও বহিষ্কৃত নেতারা

By Sibbir OsmanNovember 6, 2019Updated:November 6, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নতুন দলের ঘোষণা দিতে পারেন জামায়াতের দলছুট নেতারা। যার প্রধান সমন্বয়ক জামায়াত থেকে বহিষ্কৃত ও সাবেক ছাত্রশিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। পুরো প্রক্রিয়ায় পরামর্শক হিসেবে আছেন জামায়াত থেকে পদত্যাগ করা আরেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তবে, মঞ্জুর দাবি কোনো দলের ‘বি’ টিম হিসেবে আসছেন না তারা।
জামায়াত

Advertisement

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ বেশ কয়েকজন নেতার ফাঁসিতে কোণঠাসা অবস্থায় রয়েছে জামায়াতে ইসলামী। তাদের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া দলটি নিষিদ্ধের আবেদন ঝুলে আছে উচ্চ আদালতে।

মুক্তিযুদ্ধে দলটির বিতর্কিত অবস্থানের কারণ দেখিয়ে গত ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ওই দিন একই ইস্যুতে বহিষ্কৃত হন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান মঞ্জু। তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতিও ছিলেন।

পরে এপ্রিলে সংবাদ সম্মেলনে ‘জনআকাঙ্খার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফরম তৈরির ঘোষণা দেন মনজু। তিনি জানান, এটি কোনো ধর্মভিত্তিক দল হবে না। গুঞ্জন ওঠে জামায়াত-শিবিরের বিদ্রোহী ও সাবেকরা ঠাঁই পেতে যাচ্ছেন নতুন এই দলে। তবে, এ প্রশ্ন এড়িয়ে যান তিনি।

জনআকাঙ্খার বাংলাদেশের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ যা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিলো, এই অঙ্গিকারে আমরা নতুন একটা দেশ গঠন করেছি, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন একটা রাজনৈতিক দল করবো। বিএনপি থেকে অনেকের সাড়া পেয়েছি, অনেকে কথা বলেছেন। আওয়ামী লীগের যারা দেশকে নিয়ে পজিটিভ তারাও আমাদের সাথে কথা বলেছেন। আমরাও কারো কারো সাথে গিয়ে কথা বলেছি।’

জনআকাঙ্খার বাংলাদেশের অন্যতম সমন্বয়ক তাজুল ইসলাম বলেন, ‘আমরা দল থেকে বেরিয়ে আসার বক্তব্যকে অস্বীকার করি। দল থেকে বেরিয়ে আসার কেউ আছেন। কেউ আছেন যারা বিভিন্ন দলে আছেন তারা আসতে চাচ্ছেন। এখানে এমন অনেকে আছেন যারা কোণ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।’

গঠনতন্ত্রসহ নতুন দলের কাঠামো বিন্যাস তৈরি করছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম। আর অন্যতম পরামর্শকের ভূমিকায় আছেন পদত্যাগী আরেক জামায়াত নেতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। অন্তত ৩০টি জেলায় তাদের সাংগঠনিক কাঠামো তৈরির কাজ চলছে।

তাজুল ইসলাম বলেন, এখানে মতাদর্শ প্রতিষ্ঠার কোণ রাজনীতি হবে না। মুল লক্ষ্য হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। দলের প্রধান যিনি হবেন, দল ক্ষমতায় গেলে সরকার প্রধান হবেন না। ছাত্র রাজনীতি বর্তমানে যে ফর্মে আছে, তা আমরা সমর্থন করবো না।

দুজনেরই দাবি, বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার মেনেই জনকল্যাণে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। যার ঘোষণা আসতে পারে ডিসেম্বর থেকে মার্চের ভেতরে।

ভিডিও : চ্যানেল২৪

Youtube video

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026

Latest News

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa