Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি নতুন বছরেই সরকারের পতন হবে: ফখরুল
রাজনীতি

নতুন বছরেই সরকারের পতন হবে: ফখরুল

By iNews DeskJanuary 1, 20212 Mins Read

নতুন বছরেই সরকারের পতন হবে: ফখরুল

Advertisement
জুমবাংলা ডেস্ক : নতুন বছরে জনগণের ঐক্য গড়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১লা জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দেয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারকে পরাজিত করতে হবে। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। ইনশাল্লাহ্, আমরা সফল হবো বলে বিশ্বাস করি। এসময় তিনি আরও বলেন, আজকের এই দিনে করোনামুক্ত ও স্বৈরতন্ত্রমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করছি।

তিনি বলেন, নির্যাতন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে।

আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দোলনে সফলতা আসছে না কেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করছে।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে কখনই দমন-পীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কখনো পারেনি। আমরা বিশ্বাস করি, নতুন বছর আমাদের শক্তি সঞ্চয় হবে এবং ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হব।

এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি আশরাফুল ফকির লিংকন, পার্থদেব মন্ডল, সাজিদ হাসান বাবু, মামুন খান, যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল, তানজিল হাসান, এবিএম মাহমুদ সর্দার, সহ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম শাখওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রনি প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa