Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন ছাত্রদলের সাবেক যেসব শীর্ষ নেতা
জাতীয় স্লাইডার

নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন ছাত্রদলের সাবেক যেসব শীর্ষ নেতা

By Arif ArmanFebruary 17, 20262 Mins Read

নতুন সরকার

Advertisement
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ৮ জন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একাধিক সাবেক নেতা ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

দলের ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রসংগঠনটির সাবেক শীর্ষ নেতৃত্বের সংসদে প্রবেশকে ইতিবাচকভাবে দেখছেন নেতাকর্মীরা। তাদের মতে, এতে ছাত্রদলের প্রতি দলের আস্থা এবং ছাত্রনেতাদের জনগ্রহণযোগ্যতা পুনরায় প্রমাণিত হলো।

ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আগে প্রতিমন্ত্রী ছিলেন। সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী। গাজীপুর-৫ আসনে সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৭ ভোট। লক্ষ্মীপুর-৩ আসনে সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট।

মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিচার শুরু আজ

দলীয় সূত্রে জানা গেছে, এ চারজনের মধ্যে কয়েকজনকে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভায় দেখা যেতে পারে।

খুলনা-৪ আসনে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। টাঙ্গাইল-৫ (সদর) থেকে জয়ী হয়েছেন সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ঢাকা-৯ আসনে নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। ভোলা থেকে প্রথমবার নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এছাড়া রকিবুল ইসলাম বকুল, আমিরুল ইসলাম খান আলিম, এবিএম মোশাররফ হোসেন, রাজীব আহসান এবং এস এম জিলানীসহ আরও কয়েকজন সাবেক ছাত্রনেতা বিজয়ী হয়েছেন।

নির্বাচন শেষে শুরু হয়েছে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া। বিএনপির নীতিনির্ধারকদের ভাষ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভা ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যম এই সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে।

দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনের পরদিন সিনিয়র নেতারা দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য মন্ত্রীদের নাম, সংসদ সদস্যদের শপথ ও সরকার গঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদ সদস্য নন এমন কয়েকজন হেভিওয়েট নেতাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে আলোচনায় রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে প্রথমবারের মতো জাতীয় সংসদে যাওয়া সাবেক ছাত্রনেতাদের উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও আরও স্পষ্ট হলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    July 1, 2026
    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    July 1, 2026
    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    July 1, 2026

    Latest News

    তিনটি নতুন উপজেলা

    তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

    Bangla

    বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

    পূর্বাচল

    পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

    পুলিশ

    গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

    Thana

    নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

    সরকারি চাকরিজীবী

    সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

    এইচএসসি ও সমমান পরীক্ষা

    বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

    A-chalan

    আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

    তথ্যমন্ত্রী

    সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

    Court

    অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa