Advertisement
স্পোর্টস ডেস্ক : সীমানা থেকে দৌড়ে এসে বল হাতে গতির ঝড় তুলতেন শোয়েব আখতার । স্বাভাবিকভাবেই ভড়কে যেতো বিশ্বের সেরা ব্যাটসম্যানরা। শোয়েব নিখুঁত লাইন-লেন্থ দিয়ে যতটা না পরিচিতি পেয়েছিলেন তার চেয়ে বেশি মানুষ চিনতো তার গতির জন্য। এতোদিন পর এবার তরুণ পেসার শাহনওয়াজ দাহানির মাঝে শোয়েবের ছায়া খুঁজে পাচ্ছেন আরেক সাবেক পেসার আজহার মাহমুদ।

পিএসএলের এবারের আসরে মুলতান সুলতানসের হয়ে বল হাতে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন দাহানি। ইকনোমিটা বেশি হলেও তাঁর উইকেট নেয়ার গড় ১৭। তার সেরা বোলিং ফিগার ৫ রানে ৪ উইকেট।

সদ্য শেষ হওয়া পিএসএলে সুলতান মুলতানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহার। খুব কাছ থেকে দেখেছেন দাহানিকে। আজহার মনে করেন, চাপের সময়ও মাথা ঠান্ডা রাখার দারুণ ক্ষমতা রয়েছে এই পেসারের।

আজহার মাহমুদ বলেন, ‘দাহানি সব সময় হাসিখুশি থাকে। পুরো দলকে সে উজ্জীবিত করে রাখে। মনে হচ্ছে আমরা নতুন এক শোয়েব আখতারকে পেয়েছি। তার পথচলা মাত্র শুরু।’

তরুণ এই পেসারকে নিয়ে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি। আজহার মনে করেন, কিছু বিষয়ে দাহানি আরও দক্ষ হয়ে উঠতে পারলে সে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। তিনি বলেন, ‘আমরা তার আউট সুইংগার এবং ইন সুইংগার নিয়ে আরও কাজ করব। পাকিস্তানের বোলিং কোচ হিসেবে তার আরও কি কি করতে হবে তা নিয়ে আমি লিখব।’

এদিকে, দাহানি ধন্যবাদ জানান টিম ম্যানেজমেন্টকে। তার উপর পূর্ণ আস্থা রাখার জন্যই তিনি এমন পারফরম্যান্স উপহার দিতে পেরেছেন বলে মনে করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.