দুদিন পর নতুন সংসদ ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন না। ভারতের পক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিরলা। রোববার ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
এদিকে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ভারতের কোনো গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশিত হলে তা সঠিক নয়। তিনি জানান, শুধু সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।
আরও পড়ুনঃ
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল
তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নতুন মন্ত্রিসভার শপথকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন, যা আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য ও ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


