Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নতুন সুসংবাদ পেলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয়

নতুন সুসংবাদ পেলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

By Sibbir OsmanOctober 31, 2019Updated:October 31, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : শতভাগ পেনশন উত্তোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান পেনশন সুবিধা পাবেন। পাশাপাশি চিকিৎসা ভাতা, উৎসব বোনাসও দেয়া হবে।
সরকার

Advertisement

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত চাকরিজীবীর মৃত্যুর আগে পেনশন পুনঃস্থাপিত সুবিধা থাকতে হবে।

সম্প্রতি অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

২০১৭ সালের পহেলা জুলাই থেকে শতভাগ পেনশন উত্তোলনকারী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পুনরায় পেনশনের আওতায় আনা হয়। অবসরপ্রাপ্তদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পেনশন পুনঃস্থাপনের সিন্ধান্ত নেয়া হয়। এই সুবিধা পেতে একজন পেনশনকারীকে অবসর গ্রহণের তারিখ থেকে পরবর্তী ১৫ বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ ১৫ বছর বেঁচে থাকার পর নতুন করে সরকার তাকে ফের পেনশন দেবে।

ওই নির্দেশনায় বলা হয়, কর্মকর্তা-কর্মচারী অবসরে যাওয়ার আগে এলপিআর বা পিআরএল যে তারিখ শেষ হয়েছে তার পরের দিন থেকে ১৫ বছর সময় গণনা করা হবে। আর সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারী এলপিআর বা পিআরএল ভোগ না করলে সে ক্ষেত্রে অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর সময় গণনা করা হবে। এই ১৫ বছর পার হলে সরকার নতুন করে তাকে পেনশন সুবিধা দেয়ার বিধান চালু করেছে। এই সুবিধা যারা পাবেন সংশ্লিষ্ট ওই কর্মকর্তা-কর্মচারী মৃত্যু হলে তার পেনশন সুবিধা পাবেন জীবিত স্ত্রী, স্বামী বা প্রতিবন্ধী সন্তান।

চলতি সপ্তাহে অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘শতভাগ পেনশন সমর্পণকারীগণ প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পুনঃস্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া তাদের চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রাপ্যতার বিষয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন (৩০.০৮.১৯) অনুসরণীয় হবে।’

জানা গেছে, শতভাগ পেনশন উত্তোলনের পর পনেরো বছর অতিক্রান্ত হয়েছে- এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে ২০ হাজার। এ খাতে সরকারের ব্যয় হচ্ছে বছরে ১৩৯ কোটি টাকা। এ ছাড়া বিদ্যমান পেনশন পদ্ধতি অনুযায়ী, প্রতিবছর তারা ৫ শতাংশ হারে পেনশন সুবিধাভোগীরা ইনিক্রিমেন্ট পাচ্ছেন। ফলে ওই হিসাবে সুবিধা দিতে সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে ৬ কোটি টাকা।

জানা গেছে, শতভাগ পেনশন উত্তোলনকারীদের অনেকে পেনশনের অর্থ বিভিন্নভাবে নষ্ট করে ফেলছেন। শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ কেউ। আবার জটিল রোগে আক্রান্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে।

পাশাপাশি আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রতারিত ও প্রলোভনে পড়ে প্রাপ্য অর্থ বিভিন্ন কাজে ব্যবহার করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন। পেনশনের অর্থ অনেকেই ধরে রাখতে পারেননি। ফলে তাদের অনেকে চরম আর্থিক দৈন্যতায় পড়ে আশ্রয় নিয়েছেন নিজের সন্তান এবং বৃদ্ধাশ্রমে। সরকারি চাকরিজীবী হওয়া, বয়স ও স্বাস্থ্যগত কারণে অনেকে অন্য কোনো কাজে অংশগ্রহণ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে কেউ কেউ বন্ধুদের মাসিক সাহায্যের ওপর বেঁচে আছেন। এমন সংখ্যা আছেন বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৫২ জন কর্মকর্তা-কর্মচারী, যারা পেনশনের একশ’ ভাগ টাকা তুলে নিয়ে অবসরে গেছেন। বর্তমান এ সব চাকরিজীবী বিদ্যমান নিয়ম অনুযায়ী দু’টি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা ও মাসিক চিকিৎসা ভাতা পাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa