চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাখা একটি ট্যাংকারে মজুত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে ‘ওটি কোরবান আলী শাহ’ নামে ট্যাংকারে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানান, নদীর সদরঘাট এলাকায় ওয়েল ট্যাংকারটিতে অবৈধভাবে ডিজেল মজুতের গোপন তথ্য পাওয়ার পর যৌথ অভিযান পরিচালনা করা হয়। জাহাজের লোকজন মজুতের বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ডিজেলগুলো জব্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলসহ আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

