
সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাকচকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে নিহতরা ট্রেনের ছাদ থেকে পড়ে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়ে মারা গেছেন এ বিষয়েও কিছু জানা যায়নি।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



