Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
ঢাকা বিভাগীয় সংবাদ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

By iNews DeskJuly 16, 20212 Mins Read

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পাঁচদোনা ঘোড়াশাল সড়কে কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরত্বর আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া চাকশাল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম- পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন সুনামগঞ্জের বাংলাবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে আল আমিন (১০), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোজাফফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫) ও নেত্রকোনার পূর্বধলার আবদুল হান্নানের ছেলে লেগুনাচালক আমান মিয়া (২৩)। নিহত অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বেলা দেড়টার দিকে অন্তত ১৫ জন যাত্রী নিয়ে একটি লেগুনা পাঁচদোনার দিকে যাচ্ছিল। লেগুনাটি চাকশাল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে আটজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। এই হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে পাঁচজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ছাড়া আহত এক নারী (৩০) বাড়ি যাওয়ার পর মারা যান। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, এ ঘটনায় আমাদের হাসপাতালে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরেকজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ লেগুনার ছয়জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa